রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
এসএসসি পরীক্ষা ঘিরে গুজব

গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান শিক্ষামন্ত্রীর

  |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান শিক্ষামন্ত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এসএসসি পরীক্ষা নিয়ে ছড়িয়ে পড়া অপপ্রচার ও গুজব রোধে মূলধারার গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, কোনো সংবাদ প্রচারের আগে তার সত্যতা যাচাই করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব, যাতে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভ্রান্ত না হন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে, যেখানে তথ্য বিকৃত করা হচ্ছে। তবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে মূলধারার গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেল যথাযথ যাচাই ছাড়াই একটি প্রতিবেদন প্রচার করেছে, যা কাম্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমকে ‘ইনস্ট্যান্ট কফি’র সঙ্গে তুলনা করে মন্ত্রী বলেন, এসব মাধ্যমে যাচাই ছাড়াই দ্রুত তথ্য প্রচার করা হয়, যা শিক্ষার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, সরকার স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ পর্যন্ত পরীক্ষার সার্বিক পরিস্থিতিতে সরকার, অভিভাবক ও পরীক্ষার্থীরা সন্তুষ্ট।

এছাড়া ভবিষ্যৎ পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে মন্ত্রী জানান, সেশনজট নিরসনে ডিসেম্বর মাসকে ‘পরীক্ষার মাস’ হিসেবে নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে পাঠ্যক্রম ও সিলেবাস সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

সবশেষে তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন ভুল তথ্যের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে গণমাধ্যমকে আরও সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------