শিরোনাম >>
শিরোনাম >>
সংসদে প্রধানমন্ত্রী

জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

  |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের এক সংসদ সদস্যের এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর ক্ষেত্রে জ্বালানি তেলের যে সীমাবদ্ধতা ছিল, তা দুই দিন আগেই প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে জরুরি সেবার কার্যক্রমে আর কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।

সরকারের এই পদক্ষেপের ফলে আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি চিকিৎসা সেবা এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২২ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------