রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পঞ্চগড়ে ফিলিং স্টেশন পরিদর্শনে গিয়ে ইউএনওর ওপর হামলা, আনসার সদস্য আহত

  |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

পঞ্চগড়ে ফিলিং স্টেশন পরিদর্শনে গিয়ে ইউএনওর ওপর হামলা, আনসার সদস্য আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ ঘটনায় তাঁর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য তৈবুল ইসলাম আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ইউএনও সবুজ কুমার বসাক জানান, সকাল থেকে উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহের কথা থাকলেও ভাউলাগঞ্জের ওই স্টেশনে বিশৃঙ্খলার কারণে বিতরণ শুরু হয়নি বলে খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ সারি, যাদের অনেকেই ফুয়েল কার্ড ছাড়াই তেল নেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, “আমি লাইনের শেষ দিকে গিয়ে যাঁদের ফুয়েল কার্ড নেই, তাঁদের সরে যেতে বলি। অনেকেই সরে যান। পরে এক মোটরসাইকেল চালকের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাকে ৫০০ টাকা জরিমানা করি। এর কিছুক্ষণ পরই দূর থেকে একদল লোক মিছিলের মতো করে এসে আমাদের ওপর হামলা চালায়।”

হামলার সময় আনসার সদস্য তৈবুল ইসলাম আহত হন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ইউএনওকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে নিরাপদে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে সেখান থেকে উদ্ধার করে। আহত আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউএনও আরও অভিযোগ করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। তাঁর ভাষায়, “কোনো ধরনের কথা-কাটাকাটি ছাড়াই হঠাৎ করে হামলা চালানো হয়েছে। এমনকি যারা ভিডিও করছিল, তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিও মুছে ফেলার কথাও শুনেছি।” এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মলিক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইউএনওকে নিরাপদে উদ্ধার করে। তিনি জানান, কিছু লোক ইউএনওর সঙ্গে ধস্তাধস্তি করেছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------