রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাড়ি শিল্পে সহযোগিতা বাড়ানোর আহ্বান, ইইউ’র নীতিতে চীনের অসন্তোষ

  |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

গাড়ি শিল্পে সহযোগিতা বাড়ানোর আহ্বান, ইইউ’র নীতিতে চীনের অসন্তোষ

ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র সাম্প্রতিক বাণিজ্য ও অর্থনৈতিক বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও। তিনি বলেন, চীন তার দেশীয় প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেবে।

বেইজিংয়ে ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন- এসিইএ’র  সভাপতি ওলা ক্যালেনিয়াসের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী ওয়াং এ কথা বলেন। এ সময় চীন-ইইউ গাড়ি শিল্পে সহযোগিতা ও ইইউ বাণিজ্য সীমাবদ্ধতা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে ওয়াং অভিযোগ করে বলেন, ইইউ’র ধারাবাহিক কিছু সীমাবদ্ধ পদক্ষেপ চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। তিনি মার্সিডিজ বেঞ্জসহ ইউরোপের গাড়ি শিল্পকে অযৌক্তিক নীতি পরিবর্তনে ইইউকে উৎসাহিত করার আহ্বান জানান। এর মাধ্যমে যেনো ন্যায্য, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়।

চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের শুরুতে উচ্চমানের উন্মুক্তকরণ জোরদার, নতুন উৎপাদনশীল শক্তি গড়ে তোলা এবং উন্নত বুদ্ধিমান ও পরিবেশবান্ধব শিল্প উন্নয়ন ত্বরান্বিত করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এতে বিদেশি কোম্পানির জন্য, বিশেষ করে মার্সিডিজ বেঞ্জের মতো প্রতিষ্ঠানের জন্য চীনে বিনিয়োগ ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়বে।

সূত্র: সিএমজি বাংলা

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------