রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ট্র্যাফিক ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা ডেভ মেসন আর নেই

  |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ট্র্যাফিক ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা ডেভ মেসন আর নেই

খ্যাতিমান ব্রিটিশ রক সংগীতশিল্পী, গিটারিস্ট ও গীতিকার ডেভ মেসন আর নেই। ৭৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ এপ্রিল নেভাদার গার্ডনারভিলে নিজ বাসভবনে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪৬ সালের ১০ মে ইংল্যান্ডের ওরচেস্টারে জন্ম নেওয়া ডেভ মেসন ষাটের দশকের রক সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৬৭ সালে গঠিত ট্র্যাফিক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সংগীতজগতে পরিচিতি পান। এই ব্যান্ডের মাধ্যমেই ২০০৪ সালে তিনি রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।

তার লেখা ‘ফিলিন অলরাইট?’ গানটি পরবর্তীতে জো ককারের কণ্ঠে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। এছাড়া ‘হোল ইন মাই শু’ গানটিও যুক্তরাজ্যে ব্যাপক সাফল্য অর্জন করে।

সংগীতজীবনে তিনি পল ম্যাককার্টনি, দ্য রোলিং স্টোনস, জিমি হেনড্রিক্স, এরিক ক্ল্যাপটন, মাইকেল জ্যাকসন ও ফ্লিটউড ম্যাকসহ বহু কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করেছেন।

১৯৭৭ সালে তার একক গান ‘উই জাস্ট ডিসএগ্রি’ তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। সর্বশেষ ২০২৩ সালে প্রকাশিত হয় তার একক অ্যালবাম ‘আ শেড অব ব্লুজ’।

অসুস্থতার কারণে ২০২৪ ও ২০২৫ সালের বিশ্ব সফর স্থগিত করেছিলেন তিনি। জীবনের শেষ সময় পর্যন্ত সংগীতের সঙ্গে যুক্ত থাকলেও নিজেকে কখনো ‘রকস্টার’ হিসেবে দেখতেন না ডেভ মেসন।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ২:৪০ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------