রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এসএসসি পরীক্ষায় রাজধানীতে ১২৭ কেন্দ্র, জেলা প্রশাসনের কড়া নজরদারি

  |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

এসএসসি পরীক্ষায় রাজধানীতে ১২৭ কেন্দ্র, জেলা প্রশাসনের কড়া নজরদারি

সারাদেশের মতো ঢাকা জেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিন থেকেই পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে জেলা প্রশাসনের কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর ১২৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা তদারকিতে মাঠে ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

সকালে তিনি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আসনবিন্যাস এবং পরীক্ষার পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কঠোর মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম রোধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি করছেন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং কেন্দ্র এলাকায় যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর সারা দেশে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিনের পরীক্ষা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা পরীক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী ২০ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------