নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। এর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে ভোক্তাদের প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে আগের তুলনায় ২২৩ টাকা বেশি গুনতে হবে।
এলপিজির নতুন এ দাম সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
Posted ১:১৮ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
9 News Bd | s s