রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসছে। ঘটনার রাতে বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে টঙ্গীর মাজার বস্তি এলাকার একটি মাঠে শুধু তাঁরা দুজনই ছিলেন, নাকি সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিলেন—তা নিয়ে তদন্তে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। অন্যদিকে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তসংশ্লিষ্টরা।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে দীপ একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। কখনো তিনি দাবি করছেন, পুলিশের পোশাক পরা দুজন ব্যক্তির ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। আবার কখনো ঘটনাস্থলে যাওয়ার কারণ এবং সেখানে অন্য কেউ উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য দিচ্ছেন না। ফলে তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করতে হচ্ছে তদন্তকারীদের।

পুলিশের ধারণা, ঘটনার সময় মাঠে আরও কয়েকজন তরুণ উপস্থিত থাকতে পারেন। তাঁদের পরিচয় ও ভূমিকা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলটি মাদক কেনাবেচার জন্য পরিচিত হওয়ায় মাদক সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, তাহসিফের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পাশাপাশি রক্ত, পাকস্থলী, কিডনি ও ভিসেরার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

এদিকে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যুর ঘটনায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগে মামলা করেছেন। মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ অক্টোবর রাতে দীপের ফোন পেয়ে উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১২ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com