রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

বিজ্ঞপ্তি   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

সোনালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

সাইবার নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকি মোকাবিলায় শীর্ষ কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

শনিবার (৩১ অক্টোবর) ব্যাংকটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘টপ ম্যানেজমেন্ট অ্যাওয়ারনেস ওয়ার্কশপ অন সাইবার সিকিউরিটি গভর্ন্যান্স’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং তথ্যপ্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান সাইবারফক্স ট্রেইন কর্মশালাটি পরিচালনা ও বাস্তবায়নে সহযোগিতা করে।

কর্মশালায় ব্যাংকের সাইবার নিরাপত্তা কৌশল ও নীতিমালা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও ডিজিটাল অবকাঠামোর সুরক্ষা এবং সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালন এবং ব্যাংকের সামগ্রিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শীর্ষ ব্যবস্থাপনার কৌশলগত দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে বলে উল্লেখ করেন। এ পরিস্থিতিতে গ্রাহকের তথ্যের নিরাপত্তা, আর্থিক লেনদেনের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোর সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------