রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৯টায় ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৯১ ভোট পেয়েছেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৭৮৮ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ৪৭৭ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটিতে ভোটগ্রহণ শুরু হয়। সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়ে।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। তাঁরা সেই দায়িত্ব পালন করতে পেরেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com