রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
২০টিরও বেশি দেশের অংশগ্রহণ, ৬০ হাজার দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা

২৯ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

২৯ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

দেশের পর্যটন খাতের বিকাশ, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা।

এবারের মেলার প্রতিপাদ্য ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং আন্তর্জাতিক পর্যটন সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়গুলো এতে গুরুত্ব পাবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ। উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও প্রধান মেলা সমন্বয়কারী মো. রাফেউজ্জামান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলামসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অংশ নেবে ২০টিরও বেশি দেশ

আয়োজকদের তথ্য অনুযায়ী, টানা ১৩টি সফল আয়োজনের পর এবার বসছে বিটিটিএফের ১৪তম আসর। এতে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টিরও বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০ জনের বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি সম্ভাব্য ব্যবসায়িক ক্রেতা এবং আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ দর্শনার্থীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন আয়োজকেরা।

চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে বিমান সংস্থা, হোটেল ও ট্যুর অপারেটরসহ ২০০টির বেশি প্রতিষ্ঠান তাদের সেবা ও কার্যক্রম তুলে ধরবে। এতে পর্যটন ব্যবসার নতুন সুযোগ তৈরি, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এবারের মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থাকছে এয়ারলাইনস পার্টনার হিসেবে। প্লাটিনাম হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবং প্রযুক্তি সহযোগী হিসেবে রয়েছে এম৩৬০আইসিটি।

পর্যটনকে বিশ্ববাজারে তুলে ধরার লক্ষ্য

সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, গত ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ মেলা বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে।

মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

এ ছাড়া গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম পার্টনার হিসেবে সেবরা, জনসংযোগ সহযোগী ওপাস কমিউনিকেশনস, পরিবহন সহযোগী কনভয় সার্ভিস এবং ডিজিটাল সহযোগী হিসেবে মায়েস্ট্রো যুক্ত রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, বিটিটিএফ ২০২৬ দেশের পর্যটন শিল্পের উদ্যোক্তা, বিনিয়োগকারী, সেবাদাতা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরির মাধ্যমে পর্যটন খাতের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব পর্যটন বিকাশের মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ তৈরি করবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------