| সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। টানা ১০ দিনের ছুটি কাটিয়ে শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা। একই সঙ্গে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হচ্ছে নিয়মিত পাঠদান কার্যক্রম।
শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশের সুযোগ পায়।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২২ অক্টোবর পূজার ছুটি শেষ হওয়ার কথা ছিল। তবে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। ফলে টানা ১০ দিনের ছুটি শেষে আজ থেকে আবারও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
এদিকে, সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীদের ছুটি আরও কয়েক দিন চলবে। কলেজগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে ছুটি চলছে। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।
এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।
ফলে আজ থেকে বিদ্যালয় ও মাদরাসায় শিক্ষা কার্যক্রম শুরু হলেও কলেজের শিক্ষার্থীদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।
Posted ৩:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
9 News Bd | s s