রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
অগ্রিম টিকিট বিক্রিতে আয় ৮ কোটি রুপি

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর বাজিমাত

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর বাজিমাত

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির আগেই বক্স অফিসে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত সিনেমাটির মুক্তির প্রায় দুই সপ্তাহ বাকি থাকতেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আর প্রথম দিনের টিকিট বিক্রি থেকেই আয় হয়েছে ৮ কোটি রুপির বেশি।

সিনেমাটির অগ্রিম বুকিংয়ের হিসাব অনুযায়ী, প্রথম দিনের টিকিট বিক্রি থেকে এখন পর্যন্ত আয় দাঁড়িয়েছে ৮ কোটি ১৬ লাখ রুপি। তবে এ হিসাবের মধ্যে আগে থেকে সংরক্ষিত কিছু আসনও অন্তর্ভুক্ত রয়েছে। এসব আসনের হিসাব বাদ দিলে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৬ কোটি ১৫ লাখ রুপি।

নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে সিনেমাটির জন্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৪৪টি প্রদর্শনী। অগ্রিম টিকিট বিক্রিতে দর্শকদের আগ্রহ সিনেমাটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে।

ভারতের বিভিন্ন শহরের মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে রয়েছে দিল্লি। অন্য শহরগুলোতেও সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। মুক্তির দিন যত ঘনিয়ে আসবে, টিকিটের চাহিদা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সিনেমাটির টিকিটের দাম নিয়েও আলোচনা শুরু হয়েছে। দর্শকদের চাহিদার কারণে মুম্বাইয়ের কয়েকটি প্রেক্ষাগৃহে ৫, ৬ ও ৭ নভেম্বরের প্রদর্শনীর বিশেষ আসনের টিকিটের দাম ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত উঠেছে। তবে সাধারণ আসনের টিকিটের দাম তুলনামূলক কম।

প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। অগ্রিম টিকিট বিক্রির এই চিত্র মুক্তির পর সিনেমাটির বক্স অফিস সাফল্য নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com