রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় জহির ফকির নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি কালাপাহাড়িয়া এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চরকিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির ফকির। পথে ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর গতিরোধ করে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা ইসমাইল হোসেনের অভিযোগ, কালাপাহাড়িয়া এলাকার এক রাজনৈতিক নেতার সঙ্গে জহির ফকিরের বিরোধ ছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় থাকায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব খোরশেদ আলম বলেন, জহির ফকির দলের একজন ত্যাগী নেতা ছিলেন। তাঁর বাড়ি কালাপাহাড়িয়ায় হলেও তিনি মুন্সিগঞ্জে বসবাস করতেন। ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁকে হত্যা করেছে বলে খবর পেয়েছেন তাঁরা। জহির তাঁকে প্রায়ই হত্যার আশঙ্কার কথা জানাতেন বলেও উল্লেখ করেন তিনি। তবে কার সঙ্গে তাঁর বিরোধ ছিল, তা নিশ্চিত করতে পারেননি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে জহির ফকিরের ওপর হামলা হয়। তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায় হামলাকারীরা। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের অগ্রগতির পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------