রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, নিবন্ধন শুরু নভেম্বরে

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, নিবন্ধন শুরু নভেম্বরে

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ অর্থবছরের ডিভি লটারির নিবন্ধন শুরু করতে মার্কিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী নভেম্বরের শুরুতে নিবন্ধন কার্যক্রম চালু হতে পারে।

সাম্প্রতিক আদালতের নির্দেশনা অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধন শুরুর সময়সূচি ঘোষণা করতে হবে এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে। নির্বাচিত আবেদনকারীদের ফল প্রকাশের জন্য ৩ ডিসেম্বরের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। তবে নিবন্ধন শুরুর আগে মার্কিন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্দেশনা অনুসরণ করা জরুরি। এবং পরবর্তী সময়সীমা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ডিভি লটারি বা গ্রিন কার্ড লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী পাঠায়—এমন দেশগুলোর নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। কর্মসূচিটির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার বিধান রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------