রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদত্যাগ করছেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

পদত্যাগ করছেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন ইশরাক হোসেন। সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, দুপুর ২টায় সংবাদ সম্মেলনে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক লেখালেখি দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে তাতে অংশ নেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ইশরাক জানান, পদত্যাগের পর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে কাজ করবেন। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমও আরও জোরদার করার কথা বলেন তিনি।

এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান ইশরাক।

পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com