রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০ , আহত ৬

কক্সবাজার প্রতিনিধি   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০ , আহত ৬

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। এ ছাড়া কয়েকজন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় অংশ নেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন (পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন হয়)। তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনের মরদেহ শনাক্ত করেছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই পর্যটক।

অগ্নিকাণ্ডের পর থেকে সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা রিসোর্টের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশও দায়িত্ব পালন করছে।

প্রাথমিকভাবে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------