রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। তাঁর নাগরিকত্ব ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়তে বলা হয়েছে বলে জানা গেছে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। কর্মসূচি থেকে আটক করা হলেও ওই দিন সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সাবেক বিজেপি সংসদ সদস্য কিরিট সোমাইয়া দাবি করেছেন, ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাঁর ওসিআই কার্ড রয়েছে। রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সোমাইয়ার অভিযোগের পর বিষয়টি মুম্বাই পুলিশের গামদেবী থানা থেকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ১৩ অক্টোবর ইমরানের বিদেশযাত্রা ঠেকাতে লুক আউট সার্কুলার জারির আবেদনও জানান সোমাইয়া। তবে এ ধরনের সার্কুলার জারি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইমরান জানিয়েছেন, ব্যক্তিগত অবস্থান থেকে তিনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন, কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়। এদিকে, তাঁর সঙ্গী অভিনেত্রী লেখা ওয়াশিংটন অভিযোগ করেছেন, আটকের সময় পুলিশ তাঁকে ও অভিনেত্রী জেইন মেরি খানকে ধাক্কাধাক্কি করে।

ওসিআই কার্ডধারীরা ভারতের নাগরিক নন এবং তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। ইমরানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------