রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করছে সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করছে সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদ করতে যাচ্ছে সোনালী ব্যাংক পিএলসি ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে ব্যাংক দুটিকে নির্ধারিত সময়ে সার্ভার আপগ্রেডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা পৃথক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়। এর মাধ্যমে ব্যাংক দুটির প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং ব্যাংকিং কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠি অনুযায়ী, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার ইন্টেলেক্ট সিবিএস ১০.০০-এর ডেটাবেজ সংস্করণ ওরাকল ১১জি থেকে ওরাকল ১৯সি-তে উন্নীত করা হবে। এ জন্য ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ে আপগ্রেড কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি কোনো কারিগরি জটিলতা দেখা দিলে ব্যাংকিং কার্যক্রম সচল রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে এ সময়ে গ্রাহকদের ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখার বিষয়েও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের ডেটাবেজ সার্ভার ও অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ১১জি থেকে ১২সি সংস্করণে উন্নীত করা হবে। পাশাপাশি ডেটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম ওরাকল ১১জি থেকে ওরাকল ১৯সি-তে হালনাগাদ করা হবে।

ব্যাংকটির প্রস্তাব অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

কোর ব্যাংকিং সিস্টেম ব্যাংকের হিসাব পরিচালনা, লেনদেন প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভিত্তি। এ ব্যবস্থার সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের মাধ্যমে ব্যাংকগুলোর প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের পাশাপাশি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------