শিরোনাম >>
শিরোনাম >>

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো এমটিবির কার্ড গেটওয়ে

বিজ্ঞপ্তি   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো এমটিবির কার্ড গেটওয়ে

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) কার্ড গেটওয়ে। এর ফলে ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার ফি, চার্জ ও চালানের অর্থ অনলাইনে আদায়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এ লক্ষ্যে রোববার (১১ অক্টোবর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষর করেন। পরে তাঁরা চুক্তিপত্র বিনিময় করেন।

চুক্তির আওতায় সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এমটিবির কার্ড গেটওয়ে ব্যবহার করে দেশি-বিদেশি যেকোনো ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ডধারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার বিপরীতে ফি, চার্জ ও সরকারি চালানের অর্থ অনলাইনে পরিশোধ করতে পারবেন।

এ উদ্যোগের ফলে অনলাইনে অর্থ পরিশোধের পরিধি বাড়বে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা গ্রহণে গ্রাহকদের লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক আকলিমা ইসলাম এবং এমটিবির প্রধান ডিজিটাল কর্মকর্তা খালিদ হোসেনসহ উভয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩১ এএম | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------