রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

সড়কপথে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।’

জানা গেছে, একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার মানিকগঞ্জে যাচ্ছিলেন তিশা। পথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়লেও তিনি দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।

তবে কী ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি এই অভিনেত্রী। তাঁর পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি পরিষ্কার করতে পরে আরেকটি ফেসবুক পোস্ট দেন তিশা। সেখানে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’

উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com