শিরোনাম >>
শিরোনাম >>

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড গুলি করে কার্যকর করা হবে এবং সেই দৃশ্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুডে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে।

২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র মার্কিন সেনাকে গুলি করে হত্যার দায়ে নিদাল হাসানের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর ও মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন।

বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ‘রিয়াল আমেরিকাস ভয়েস’কে দেওয়া সাক্ষাৎকারে পিট হেগসেথ বলেন, সাধারণ মানুষ নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি দেখতে পারবেন। এ ধরনের হত্যাকাণ্ডের পরিণতি কতটা ভয়াবহ, তা মানুষের বোঝা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে একদল সেনা তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করবেন।

পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল জানান, গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের সুপারিশ করেছিলেন হেগসেথ। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে অনুমোদন দেন। তবে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের বিষয়ে ট্রাম্পের অবস্থান জানতে বিবিসির পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কোনো সেনাসদস্যের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটিই প্রথম হতে যাচ্ছে। একই সঙ্গে ছয় দশকের বেশি সময় পর দেশটির সামরিক বাহিনীতে কোনো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুডের একটি চিকিৎসাকেন্দ্রে নিরস্ত্র সেনাদের ওপর গুলি চালান নিদাল হাসান। ওই সময় সেনারা চিকিৎসা ও টিকা নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। ২০১৩ সালে সামরিক আদালতে বিচারের সময় হামলায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন তিনি। আদালতে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান। তবে তিনি দাবি করেন, আফগানিস্তানের মুসলিম ও তালেবানদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫২ এএম | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------