ফোকাসবাংলা২৪ ডেস্ক | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
অপো রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোনে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১২ মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন সুবিধা দিচ্ছে অপো। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব অপো ব্র্যান্ড স্টোর থেকে স্মার্টফোনটি কিনলে এ সুবিধা পাওয়া যাবে।
চলতি বছরের জানুয়ারিতে বাজারে আসা রেনো১৫ এফ ফাইভজি এরই মধ্যে ‘ড্যান্সিং অরোরা’ নকশা ও ক্যামেরা সুবিধার জন্য ক্রেতাদের নজর কেড়েছে। প্রতিদিনের মুহূর্তকে ছবি ও ভিডিওর মাধ্যমে তুলে ধরতে আগ্রহীদের কথা মাথায় রেখেই ফোনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা। এর প্রশস্ত দৃষ্টিকোণ গ্রুপ ছবি, ভ্রমণের দৃশ্য কিংবা সেলফ-পোর্ট্রেট—বিভিন্ন ধরনের ছবি তোলার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়। ফলে ব্যবহারকারীরা তুলনামূলক বড় পরিসরে ছবি ধারণ ও নতুন ধরনের ফ্রেম নিয়ে কাজ করার সুযোগ পান।
রেনো১৫ এফ ফাইভজিতে রয়েছে ‘এআই পোর্ট্রেট গ্লো উইথ পপআউট ইমেজ’ সুবিধা। এর মাধ্যমে পোর্ট্রেট ছবিতে বিশেষ দৃশ্যপ্রভাব যোগ করা যায়। পাশাপাশি ‘পপআউট’ সুবিধা ভিডিওতেও ব্যবহার করা যায়, যা ব্যবহারকারী ও তার চারপাশের দৃশ্যকে আলাদাভাবে তুলে ধরে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরিতেও এটি কাজে আসবে।
অপো জানিয়েছে, নতুন এই স্ক্রিন প্রোটেকশন অফারের মাধ্যমে ফোন ব্যবহারের সময় অনাকাঙ্ক্ষিত স্ক্রিন ক্ষতির বিষয়ে ব্যবহারকারীদের দুশ্চিন্তা কমাতে চায় প্রতিষ্ঠানটি। বিশেষ করে নিয়মিত ভ্রমণ, ছবি তোলা ও ভিডিও তৈরিতে অভ্যস্ত ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “অপোতে ক্রেতাদের জন্য উদ্ভাবনী স্মার্টফোনের চেয়েও বেশি কিছু নিশ্চিত করা আমাদের প্রতিশ্রুতি। যারা নতুন কিছু তৈরি করতে চান ও নিজেদের প্রকাশ করতে চান, মূলত তাদের জন্যই অপো রেনো১৫ এফ ফাইভজি নিয়ে আসা হয়েছে। এই অফারের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের জন্য আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে চাই।”
৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব অপো ব্র্যান্ড স্টোরে রেনো১৫ এফ ফাইভজি কিনলে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১২ মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন সুবিধা পাওয়া যাবে।
Posted ১:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
9 News Bd | s s