রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী আঞ্চলিক সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই কর্মকর্তা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

শাখাটির স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরের আগে নাজমুল ও রাসেল সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এর সঙ্গে শাখার নিজস্ব আরও ৪ লাখ টাকা নিয়ে মোট ৩৪ লাখ টাকা একটি ব্যাগে করে মোটরসাইকেলে আবাদপুকুরের দিকে ফিরছিলেন তারা।

পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি তাদের পথরোধ করেন। সবার মাথায় হেলমেট ছিল। একপর্যায়ে লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করে গুরুতর আহত করেন তারা। পরে ৩৪ লাখ টাকা থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান।

স্থানীয়রা পরে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং টাকা উদ্ধারে অভিযান চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com