রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ ১৫ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দের আলোচিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে হাজির হবেন তারা। এর মধ্য দিয়ে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর ফের পর্দা ভাগ করবেন শাহরুখ ও কারিনা।

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং হবে। এ জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন কারিনা। বড় আয়োজন ও জমকালো সেটে গানটির দৃশ্য ধারণের পরিকল্পনা করা হয়েছে।

গানটি নিয়ে এরই মধ্যে বলিউডে শুরু হয়েছে নানা জল্পনা। জানা গেছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের একজন জনপ্রিয় শিল্পী। তবে তাঁর নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গুঞ্জন রয়েছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘ড্যাডি কুল’ শিরোনামের এই গানে শাহরুখ ও কারিনাকে ভিন্ন এক রূপে দেখা যাবে বলে জানা গেছে। এর আগে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। দীর্ঘ বিরতির পর ফের তাদের একসঙ্গে পর্দায় দেখার খবরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

এদিকে শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বরকে ঘিরে ‘কিং’ সিনেমার প্রচারণা শুরুর প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। ওই দিন সিনেমাটির নতুন ঝলক প্রকাশ করা হতে পারে বলে আলোচনা রয়েছে। ফলে শাহরুখের জন্মদিনে ‘কিং’ নিয়ে বড় কোনো চমক আসতে পারে বলে প্রত্যাশা করছেন ভক্তরা।

‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ আরও অনেকে। তারকাবহুল এই সিনেমা ঘিরে তাই মুক্তির আগেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com