শিরোনাম >>
শিরোনাম >>

হাতে বিষের বোতল নিয়ে প্রতিবন্ধী স্নাতকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

হাতে বিষের বোতল নিয়ে প্রতিবন্ধী স্নাতকদের অবস্থান

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের দাবিতে মাথায় কাফনের কাপড় ও হাতে বিষের বোতল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী স্নাতকরা।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী স্নাতক অংশ নেন। আন্দোলনকারীদের সবার মাথায় সাদা কাপড় এবং হাতে বিষের বোতল দেখা যায়।

আন্দোলনকারীদের প্রধান দাবি, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানে বিশেষ নিয়োগের ব্যবস্থা করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিত প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করা। এ জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারিরও দাবি জানিয়েছেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও শুধু প্রতিবন্ধী হওয়ার কারণে তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে কাফনের কাপড় ও বিষের বোতল নিয়ে আন্দোলনে নামতে হয়েছে বলে জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব বলেন, সরকার এসএসসি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিলেও উচ্চশিক্ষা শেষ করে এখন জীবিকা নির্বাহের জন্য তাদের আন্দোলনে নামতে হচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আন্দোলনকারীরা বলেন, তারা করুণা বা অনুকম্পা চান না; যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ চান। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন ও আন্দোলন করেও কার্যকর সমাধান না পাওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশী স্নাতকরা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৯ এএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------