রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন সূর্যবংশী

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন সূর্যবংশী

এশিয়ান গেমসে ইতিহাস গড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। নিশিনের কারোগি স্পোর্টস পার্কে পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণ জিতেছে ভারত। আর অভিষেকেই সোনার পদক জিতে সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছেন সূর্যবংশী।

১৫ বছর ৬ মাস ৭ দিন বয়সে স্বর্ণ জিতে তিনি ভেঙেছেন শুটার সৌরভ চৌধুরীর রেকর্ড। ২০১৮ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে ১৬ বছর ৩ মাস ৯ দিন বয়সে স্বর্ণ জিতেছিলেন সৌরভ।

এশিয়ান গেমসে পদকজয়ীদের মধ্যে সূর্যবংশী দ্বিতীয় সর্বকনিষ্ঠ। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে নারীদের ৩০০০ মিটার রিলেতে ১৫ বছর ৩ মাস ১১ দিন বয়সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের সাঞ্জানা বাথুলা।

ফাইনালে আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২১১ রান করে। অভিষেক শর্মা ২৮ বলে ৬১ রান করেন, তাঁর ইনিংসে ছিল সাতটি ছক্কা। তিলক ভার্মা ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।

জবাবে হাসান নওয়াজের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান লড়াই জমিয়ে তুললেও ৫১ বলে ৯৬ রান করে তিনি আউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯২ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------