শিরোনাম >>
শিরোনাম >>

বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

  |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিডিনিউজের প্রতিবেদনে জানানো হয়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থান করছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী সাংবাদিকতা শুরু করেন দেশের বিভিন্ন গণমাধ্যমে। তিনি ডেইলি স্টার ও বিবিসিতে কাজ করেছেন। ২০০৬ সালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে অনলাইন সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো নির্ধারিত হয়নি। জানাজা ও দাফনের স্থান এবং সময় চূড়ান্ত হলে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৪ পিএম | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------