| সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে সেরেনা হোটেলকে কেন্দ্র করে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ও সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে। পাশাপাশি হোটেলে অবস্থানরত অতিথিদের অন্যত্র চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ১১ এপ্রিল একই হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই বৈঠকে কোনো সমঝোতা হয়নি। এবার একই স্থানে দ্বিতীয় দফা আলোচনার আয়োজনের প্রস্তুতি চলছে।
সোমবার সন্ধ্যায় মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। তাদের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে ইরান এখনো দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
এই পরিস্থিতিতে ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা ও নিরাপত্তা উভয়ই বাড়ানো হয়েছে, যাতে আলোচনাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

Posted ১:৪৩ পিএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
9 News Bd | s s


