রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেব-শুভশ্রীর চুমুর ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় আলোচনা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

দেব-শুভশ্রীর চুমুর ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় আলোচনা

দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় জনপ্রিয় এই জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। এরই মধ্যে সিনেমার প্রচারণায় মঞ্চে দেবের চুমু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। মুহূর্তেই ভাইরাল হওয়া সেই দৃশ্য নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিনেমার প্রচারণায় ত্রিপুরার আগরতলায় যান দেব ও শুভশ্রী। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে ভিড় করেন অসংখ্য ভক্ত। পরে আগরতলার চিলড্রেনস পার্কে সিনেমাটির বিশেষ প্রচার অনুষ্ঠানে অংশ নেন দুই তারকা।

অনুষ্ঠানে ত্রিপুরা ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রচলিত ককবরক ভাষায় কথা বলে দর্শকদের মন জয় করেন শুভশ্রী। তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে ওঠে দেব-শুভশ্রীর যুগল পরিবেশনা।

সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ একসঙ্গে নাচেন তারা। পরিবেশনার একপর্যায়ে শুভশ্রীর কপালে চুমু দেন দেব। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।

ভিডিওটি নিয়ে নেটিজেনদের একাংশ নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘এরা সিনেমার জন্য আর কী কী করবে!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।’ অনেকে আবার পুরোনো দিনের দেব-শুভশ্রীর জুটির কথা স্মরণ করে তাদের রসায়নের প্রশংসা করেছেন।

এ ঘটনাকে ঘিরে দেব ও শুভশ্রীর অতীত সম্পর্কও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি কলকাতার একটি স্যালোঁ উদ্বোধনী অনুষ্ঠানে দেব জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে নানা মন্তব্যের কারণে প্রাক্তনের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও এখন সতর্ক থাকতে হয়।

দেবের ভাষ্য, দুজনেই নিজেদের সম্পর্কের সমীকরণ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তবে আশপাশের মানুষের মন্তব্য অনেক সময় পরিস্থিতিকে জটিল করে তোলে। এমনকি এ কারণে সিনেমার প্রচার করতেও ভয় পাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ নতুন করে দর্শকদের সামনে ফিরিয়ে আনে দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালের দুর্গাপূজায় নতুন সিনেমা নিয়ে আসছেন দেব।

গত ডিসেম্বরে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। শুভশ্রী অভিনয়ের সম্মতি দেওয়ার সময়ও ছবির গল্প কিংবা নাম চূড়ান্ত হয়নি। দেব-শুভশ্রীর জুটির সপ্তম সিনেমা হিসেবে প্রথমে নাম রাখা হয় ‘দেশু ৭’, পরে সেটিই চূড়ান্ত করা হয়।

সিনেমাটিতে দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দেসহ আরও অনেকে।

সিনেমার প্রচারণার শুরুতেই দেব-শুভশ্রীর এই আলোচিত মুহূর্ত দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন পর বড় পর্দায় তাদের একসঙ্গে ফেরার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------