রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাপারাজ্জিদের আচরণ, ট্রলিং ও এআইয়ের অপব্যবহার নিয়ে ক্ষুব্ধ সালমান খান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

পাপারাজ্জিদের আচরণ, ট্রলিং ও এআইয়ের অপব্যবহার নিয়ে ক্ষুব্ধ সালমান খান

তারকাদের ছবি তুলতে পাপারাজ্জিদের পিছু নেওয়া বিনোদনজগতের পরিচিত ঘটনা। তবে ছবি তোলার নামে অভিনেত্রীদের অস্বস্তিকর ও অসম্মানজনক ভঙ্গিতে ক্যামেরাবন্দী করার প্রবণতা নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ জানালেন বলিউড অভিনেতা সালমান খান। একই সঙ্গে অনলাইন ট্রলিং, বডি শেমিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরির বিরুদ্ধেও কঠোর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে এসব বিষয়ে কথা বলেন সালমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ব্যক্তিগত আক্রমণ, বয়স নিয়ে কটাক্ষ এবং শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার প্রবণতার সমালোচনা করেন তিনি।

সালমানের ভাষ্য, বর্তমানে কাউকে নিয়ে ইচ্ছেমতো মন্তব্য করার একটি সংস্কৃতি গড়ে উঠেছে। ট্রলিং এখন অনেকের কাছে ব্যবসায় পরিণত হয়েছে। এমনকি পরিকল্পিতভাবেও বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে নেতিবাচক প্রচারণা চালানো হয়।

পাপারাজ্জিদের ভূমিকা প্রসঙ্গে অভিনেতা বিশেষ করে অভিনেত্রীদের ছবি তোলার ধরন নিয়ে আপত্তি জানান। তাঁর মতে, ছবি তোলার নামে কাউকে অস্বস্তিতে ফেলা কিংবা অসম্মানজনক অবস্থায় ক্যামেরাবন্দী করে তা ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও নিজের উদ্বেগের কথা তুলে ধরেন সালমান। তিনি জানান, তাঁর ছবি ও ভিডিও ব্যবহার করে এমন অনেক ভুয়া দৃশ্য তৈরি করা হচ্ছে, যেগুলোর সঙ্গে তাঁর বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই।

এ ধরনের কর্মকাণ্ডের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন উল্লেখ করে অভিনেতা বলেন, বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের ওপরও জোর দেন সালমান। তাঁর মতে, কাউকে নিয়ে অপমানজনক মন্তব্য করার আগে সেটির সম্ভাব্য প্রভাব বিবেচনা করা উচিত।

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তারকাদের ভুয়া ছবি ও ডিপফেক ভিডিও তৈরির ঘটনা বিনোদনজগতে উদ্বেগ বাড়িয়েছে। এর আগেও ‘বিগ বস ২০’-এর বিভিন্ন পর্বে অনলাইন ট্রলিং, বডি শেমিং ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলেছেন সালমান। এবার পাপারাজ্জিদের ছবি তোলার প্রবণতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউডের এই অভিনেতা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------