| সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট সম্প্রতি তাদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করেন অস্ট্রিয়ায়। বরফে মোড়া পরিবেশে মোমবাতির আলোয় কাটানো বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন আলিয়া।
তবে দেশে ফেরার পরই নতুন করে আলোচনায় আসেন তিনি। মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে আলিয়াকে দেখা যাওয়ায় শুরু হয়েছে জল্পনা—তাহলে কি আবারও মা হতে চলেছেন এই অভিনেত্রী?
হাসপাতালের সামনে তার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। স্বাভাবিক উপস্থিতি হলেও ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় নানা প্রশ্ন উঠেছে। অনেকেই ধারণা করছেন, দীপিকা পাড়ুকোনের পর এবার কাপুর পরিবারেও নতুন অতিথি আসতে পারে।
একই সময়ে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসা এবং আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় দুই তারকার তুলনাও টানা হচ্ছে। কেউ কেউ আবার আলিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে এই বিষয়ে এখনো পর্যন্ত রণবীর কাপুর বা আলিয়া ভাট কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আলিয়া। সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করছেন তিনি। পাশাপাশি আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘আলফা’।
তবে হাসপাতাল সফরটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নাকি অন্য কোনো বিশেষ কারণ—তা এখনো পরিষ্কার নয়। সময়ই বলে দেবে এই গুঞ্জনের সত্যতা।
Posted ১:১৭ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
9 News Bd | s s