শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত চুক্তি সই করেছে বাংলাদেশ।

গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে সই করেন। শনিবার বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

চুক্তির মাধ্যমে পারমাণবিক নিরাপত্তা, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং বেসামরিক পারমাণবিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। সহযোগিতার ক্ষেত্রে পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা, আন্তর্জাতিক তদারকি ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত মানদণ্ড অনুসরণের বিষয়ও এতে গুরুত্ব পেয়েছে।

বিএনপির মিডিয়া সেলের ভাষ্য অনুযায়ী, শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার উদ্যোগ ১৯৮১ সালে শুরু হয়েছিল। বর্তমান চুক্তিকে সেই উদ্যোগের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণে জ্বালানির উৎস বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছে। এ প্রেক্ষাপটে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৭ পিএম | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------