| সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
জুলাইয়ের অগ্নিকন্যা’খ্যাত অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পাননি। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় আসা এই তরুণী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, নড়াইল-২ আসন থেকে আবেদন করেছেন এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন।
তবে সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত বিএনপির চূড়ান্ত তালিকায় তার নাম নেই। ফলে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশের চেষ্টায় প্রথম ধাপেই ব্যর্থ হলেন তিনি।
ফারজানা সিঁথি যশোরের বাসিন্দা। তিনি দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী তিনি।
২০২৪ সালের আগস্টে শাহবাগে এক ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন। এরপর থেকেই অনেকের কাছে তিনি ‘জুলাইয়ের অগ্নিকন্যা’ নামে পরিচিতি পান।
রাজনীতিতে তার অংশগ্রহণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তার।
Posted ১:০৮ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
9 News Bd | s s