রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের বাজারে নতুন বৈদ্যুতিক এসইউভি

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

দেশের বাজারে নতুন বৈদ্যুতিক এসইউভি

দেশের বাজারে নতুন বৈদ্যুতিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) এনেছে ডিএইচএস অটোস লিমিটেড। ‘দীপাল এস০৫ পিএইচইভি’ মডেলের এই গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএইচএস অটোস লিমিটেড এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, জ্বালানি খরচ কম হওয়ায় দেশে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ছে। সেই বাজারে নতুন মডেলটি যুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দীপাল এস০৫ পিএইচইভি বৈদ্যুতিক মোডে চালালে প্রতি কিলোমিটারে খরচ পড়ে প্রায় আড়াই টাকা। বিদ্যুৎ ও জ্বালানির সমন্বিত ব্যবহারে গাড়িটি একবারে সর্বোচ্চ ১ হাজার ২৩৪ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে বলে দাবি করেছে আমদানিকারক প্রতিষ্ঠান।

গাড়িটিতে ২৭ দশমিক ২৮ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার সিএটিএল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এতে শক্তিশালী মোটর ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা রয়েছে বলে জানিয়েছে ডিএইচএস অটোস।

গাড়িটির বাহ্যিক নকশায় এসইউভির বৈশিষ্ট্য রাখা হয়েছে। আমদানিকারকের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রেতাদের জন্য ব্যাটারিতে আট বছরের বিক্রয়োত্তর সেবা এবং তিন বছরের বিনা মূল্যের সার্ভিসিং সুবিধা দেওয়া হবে।

জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়ায় বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির বাজার ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। নতুন এই মডেল বাজারে আসায় দেশের বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের জন্য বিকল্প আরও বাড়ল।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com