শিরোনাম >>
শিরোনাম >>

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

বিজ্ঞপ্তি   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর গুলশান-১ ডিএনসিসি মার্কেটে চার দিনব্যাপী ‘বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন’ শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক।

সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে যোগ্য সব মার্চেন্টকে পর্যায়ক্রমে বাংলা কিউআরের আওতায় আনা ব্যাংকটির অন্যতম লক্ষ্য।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. ওবায়েদ উল্লাহ চৌধুরী, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম, গুলশান-১ ডিএনসিসি মার্কেটের কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং ব্যাংকের গুলশান-১ শাখার শাখাপ্রধান সালাহ উদ্দিন।

এ ছাড়া ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার পাশাপাশি বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থার সুবিধা সম্পর্কে সচেতন করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ পিএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------