শিরোনাম >>
শিরোনাম >>

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। বিশেষ করে কারিগরি ও সামরিক বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটি।

গত ৭ আগস্ট পবিত্র নগরী মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতারা ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদিকে প্রয়োজনীয় সহায়তা দিতে তাঁর দেশ প্রস্তুত। বিশেষ করে সামরিক ও কারিগরি বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে তুরস্কের কোনো আপত্তি নেই।

স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং সৌদির সামরিক সহায়তার প্রয়োজন হলে তুরস্ক পাশে দাঁড়াতে প্রস্তুত।

এর আগে শনিবার হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করার কথা জানায় তারা।

হামলার পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায়, বিমানবন্দরের কাছে আরামকোর একটি জ্বালানি ডিপোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই ডিপোতে বিমানের জ্বালানি বা জেট ফুয়েল সংরক্ষণ করা হতো।

হামলার প্রভাবে রিয়াদ বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। শত শত ফ্লাইট বাতিল হওয়ার পাশাপাশি আরও কয়েকশ ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানা গেছে। হামলার পর সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩০ এএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------