রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের ছয়টি ক্রেডিট কার্ড অবরুদ্ধ

  |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের ছয়টি ক্রেডিট কার্ড অবরুদ্ধ

সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের ছয়টি ক্রেডিট কার্ড অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশ অনুযায়ী, মধুমতি ব্যাংকে থাকা তাদের নামে ইস্যুকৃত ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এ বিষয়ে আবেদন করেন। সংস্থাটির অভিযোগ, তাপস দম্পতির বিরুদ্ধে প্রায় ৭৯ কোটি ৫৯ লাখ টাকা এবং ৯ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, এসব অর্থের উৎস অস্পষ্ট এবং লেনদেনে অসঙ্গতি রয়েছে। তদন্তের স্বার্থে যাতে তারা ব্যাংকিং সুবিধা ব্যবহার করে অর্থ স্থানান্তর করতে না পারেন, সে কারণে আদালত এ পদক্ষেপ গ্রহণ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------