শিরোনাম >>
শিরোনাম >>

আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগের পর এবার আগারগাঁও, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব এলাকায় কয়েক দফা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপর রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ের ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিটের ব্যবধানে সেখানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় যাত্রাবাড়ী মোড়ে যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর বিস্ফোরণের শব্দে পথচারী ও স্থানীয়রা দিগ্বিদিক ছুটতে শুরু করেন। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য আশপাশের দোকান ও ভবনে চলে যান।

খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

তবে এসব বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৬ পিএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------