নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে জমি ক্রয়, অর্থপাচারসহ দেশ-বিদেশে সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ বিষয়ে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর সম্পদ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের তথ্য ও নথি চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুদক।
অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এসব তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

Posted ৮:৪৪ এএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


