শিরোনাম >>
শিরোনাম >>

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫৫

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫৫

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এস আলমের সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্যাংকের সামনে অবস্থান নেন। পরে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে সেখানে অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুরুন্নবী মানিক দাবি করেন, তাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শহিদুল ইসলাম দাবি করেন, তাদের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

এদিকে গ্রাহকরা দ্রুত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মহসীন আল মুরাদ জানান, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পরে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৬ পিএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------