শিরোনাম >>
শিরোনাম >>

সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন

দেশে সরকারি খাদ্যশস্যের মজুত গত ছয় মাসে প্রায় দেড় লাখ টন বেড়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সংগ্রহ ও আমদানি কার্যক্রমের ফলে মজুত বাড়ছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন। ৯ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। অর্থাৎ ছয় মাসে সরকারি মজুত বেড়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন।

বর্তমান মজুতের মধ্যে চাল রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন, গম ২ লাখ ৩২ হাজার ১৮৩ টন এবং ধান ৩৪ হাজার ৭০ টন। ফ্লোটিং মজুতসহ মোট খাদ্যশস্যের পরিমাণ ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ টন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো সংগ্রহ কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত ধান ও চাল মিলিয়ে সরকার মোট ১৬ লাখ ৮৩ হাজার ১৯৫ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করেছে। এর মধ্যে ধান ৫ লাখ ৭৮ হাজার ১৪০ টন, সিদ্ধ চাল ১২ লাখ ১ হাজার ৫৬৮ টন এবং আতপ চাল ১ লাখ ৫ হাজার ৩১৩ টন। এছাড়া ৫২৩ টন গমও সংগ্রহ করা হয়েছে।

খাদ্যশস্যের মজুত বাড়াতে আমদানিও অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৮ লাখ ২৭ হাজার ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে ৬৫ হাজার ৮৬০ টন এবং বেসরকারি পর্যায়ে ৭ লাখ ৬১ হাজার ৮৪০ টন আমদানি করা হয়েছে।

এদিকে সরকারি খাদ্যগুদামের ধারণক্ষমতাও বাড়ানো হয়েছে। খাদ্য অধিদপ্তরের হিসাবে, আগে সরকারি খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন। বর্তমানে তা বেড়ে ২৭ লাখ টনে দাঁড়িয়েছে। আগামী পাঁচ বছরে এই সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে।

জনসংখ্যা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপদ খাদ্য মজুতের পরিমাণও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত ১৩ লাখ ৫০ হাজার টনের নিরাপদ মজুতের সীমা বাড়িয়ে ১৬ লাখ টন করার পরিকল্পনা রয়েছে।

সরকারি কর্মকর্তারা মনে করছেন, পর্যাপ্ত খাদ্যশস্যের মজুত থাকলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, আমদানি সংকট বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার সক্ষমতাও বাড়বে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩২ এএম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------