শিরোনাম >>
শিরোনাম >>

সারের দাবিতে কুড়িগ্রামে গুদাম ভাঙচুর, লালমনিরহাটে সড়ক অবরোধ

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

সারের দাবিতে কুড়িগ্রামে গুদাম ভাঙচুর, লালমনিরহাটে সড়ক অবরোধ

সারের দাবিতে কুড়িগ্রাম ও লালমনিরহাটে বিক্ষোভ করেছেন কৃষকেরা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার দিতে দেরি হওয়ায় এক পরিবেশকের গুদামের টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। একই জেলায় ভূরুঙ্গামারীতে সার না পেয়ে সড়ক অবরোধ করেন কৃষকেরা। এদিকে লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন কৃষকেরা।

নাগেশ্বরীর কচাকাটা বাজারে সকাল সাতটা থেকে সার নেওয়ার জন্য কৃষকেরা পরিবেশকের গুদামের সামনে জড়ো হন। সকাল আটটার পরও পরিবেশকের লোকজন না আসায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ১৫০ থেকে ২০০ কৃষক সেখানে জড়ো হলে কয়েকজন গুদামের টিনের বেড়া ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে সার বিতরণ করা হয়।

ভূরুঙ্গামারীর মিলনবাজারেও সার নিতে এসে কৃষকেরা সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। প্রশাসন জানায়, গুদামে ২০ টন সার থাকলেও কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সেদিন বিতরণ সম্ভব হয়নি। পরদিন অতিরিক্ত সার এনে বিতরণের আশ্বাস দেওয়া হয়েছে।

অন্যদিকে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর বাজারে বেলা ১১টার দিকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন কৃষকেরা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর জেলা প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের মূলত কোনো সংকট নেই। তবে কৃত্রিম সংকট তৈরির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২১ পিএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------