রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
মতিঝিলে বিক্ষোভ

ইসলামীসহ ৫ ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলমের হাতে ফেরানোর দাবি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ইসলামীসহ ৫ ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলমের হাতে ফেরানোর দাবি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের নিয়ন্ত্রণ আবারও এস আলমের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ এস আলমের কাছে ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা।

জানা গেছে, এসব ব্যাংকের চট্টগ্রামের পটিয়া অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন। আলোচিত পাঁচটি ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। কর্মসূচিতে অংশ নিতে তারা গত দুই দিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। এমনকি শনিবার রাতেও শতাধিক মাইক্রোবাসে করে আরও অংশগ্রহণকারী রাজধানীতে পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে কর্মরত ছিলেন। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়। দ্রুত তাদের পুনর্বহালের দাবি জানান তারা।

অন্যদিকে, একটি গ্রাহক ফোরামের পক্ষ থেকে ভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। তাদের অভিযোগ, ২০১৭ সালে রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। সে সময় বৈধ মালিক ও বিদেশি শেয়ারহোল্ডারদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়।

গ্রাহক ফোরাম আরও অভিযোগ করে, ওই সময় থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের বিপুলসংখ্যক লোককে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়, ফলে দেশের অন্যান্য অঞ্চলের প্রার্থীরা বঞ্চিত হন।

এদিকে, নিয়োগপ্রাপ্তদের দক্ষতা যাচাইয়ের জন্য গত ২৭ সেপ্টেম্বর একটি মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হলেও ডাকা সত্ত্বেও অধিকাংশ কর্মকর্তা এতে অংশ নেননি বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মতিঝিল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------