শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করেছে। কথা দিয়ে কথা রাখেনি। জনগণ তাদের ক্ষমা করবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জবাসী, আপনাদের কি ২০২৪ সাল স্মরণে পড়ে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন—মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি।’

তিনি বলেন, ‘সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং দাবি পূরণ করেই ঘরে ফিরব। আমাদের রাস্তায় নামার কারণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, ২৪-এর চার্টার বাস্তবায়ন, আপনাদের জুলাই ফিরিয়ে দেওয়া এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করা।’

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে। প্রতারণা করেছে এবং কথা দিয়ে কথার বরখেলাপ করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’

তিনি ১১ দলীয় জোটের আন্দোলনে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘১১ দল আপনাদের পাশে আছে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখবেন, ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ এই প্রয়াস ও চেষ্টা আল্লাহ কবুল করবেন। আমরা সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব।’

লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এই লংমার্চ আজ শুরু হলেও শেষ নয়। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।’

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এনপিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সভাপতিসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১০ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------