রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনলাইনে শহীদুল্লাহ কলেজের শিক্ষার্থীদের ফি নেবে সোনালী ব্যাংক

বিজ্ঞপ্তি   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

অনলাইনে শহীদুল্লাহ কলেজের শিক্ষার্থীদের ফি নেবে সোনালী ব্যাংক

অনলাইনে রাজধানীর পল্লবীতে অবস্থিত ড. মুহম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি ও চার্জ আদায় করবে সোনালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে সোনালী ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সোনালী ব্যাংকের পল্লবী শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শওকত হোসেন বিপুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোহাম্মদ ইসমাইল।

চুক্তিতে সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস মিরপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মজনুর রহমান এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন ধরনের ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। এর ফলে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি ও পরীক্ষার ফি পরিশোধে সময় ও ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৭ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------