শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশ নিল সাউথইস্ট ব্যাংক

  |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশ নিল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ঘোষিত বিভিন্ন অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বৃহত্তর ৬০ হাজার কোটি টাকার সমন্বিত তারল্য সহায়তা কাঠামোর অংশ হিসেবে এ অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে।

গত ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং রিসার্চ অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. রাশেদুল আলম খান।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগটির মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা। এ কাঠামোর মাধ্যমে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদনশীল খাতে প্রবাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তিতে অংশগ্রহণের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক দেশের উৎপাদনশীল খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতে তারল্য ব্যবস্থাপনায় সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ধরে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২০ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------