শিরোনাম >>
শিরোনাম >>

রাতভর বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে জলাবদ্ধতা, ঘরে ঘরে পানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

রাতভর বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে জলাবদ্ধতা, ঘরে ঘরে পানি

টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি ঢুকেছে বাসাবাড়ি, সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসে। কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। মধ্যরাতের পর তা মুষলধারে রূপ নেয়। রাতভর বৃষ্টিতে পৌরসভার আরামবাগ, শান্তির মোড়, বাতেনখাঁর মোড়, পুরাতন বাজার, নিউমার্কেট ও উদয়ন মোড়সহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

জলাবদ্ধতার কারণে অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাসাবাড়ির সামনে পানি জমে যাওয়ায় অনেকটা গৃহবন্দি হয়ে পড়েছেন বাসিন্দারা। কোথাও কোথাও রান্নাঘর ও টিউবওয়েলের অংশবিশেষও পানিতে ডুবে গেছে। ছাত্রাবাসে পানি ঢুকে শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নালা না থাকা, বিদ্যমান নালার অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে সামান্য ভারী বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

আরামবাগ এলাকার বাসিন্দা সাফি বলেন, এর আগে অনেক বৃষ্টি হলেও বাসাবাড়িতে পানি ওঠেনি। এবার ঘরে পানি ঢুকে পড়ায় আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছেন তিনি। দ্রুত ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল বলেন, মেসে পানি ঢুকে বই-খাতা ভিজে গেছে। ঘর থেকে পানি বের করতে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম বলেন, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। এতে পৌর এলাকার বিভিন্ন স্থানে পানি জমেছে। ধীরে ধীরে বৃষ্টির পানি নেমে যাবে। ড্রেনের আউটলেটে থাকা পাইপ দিয়ে পানি নামতে কিছুটা সময় লাগছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৭ এএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------