নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। তিন পরিচালককে প্রত্যাহার করে নতুন চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৩০ আগস্ট পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়। নতুন পরিচালকরা হলেন—সাবেক সচিব মো. ফজলুল বারী, আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন, মো. আসাদুজ্জামান এবং সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম।
যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাঁদের নিয়োগ কার্যকর করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পরিচালক পদ থেকে ফয়েজ আহমেদ, মোহাম্মদ সুলতান মাহমুদ ও ড. মো. ফজলুল হককে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের প্রত্যাহারের আদেশও ৩০ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
নতুন পরিচালকদের যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Posted ২:০১ পিএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


