রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল বা নবম পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকর হিসেবে ধরা হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে বিষয়টি জানা গেছে।

নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এর মধ্যে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডে নির্ধারিত সর্বোচ্চ মূল বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

মন্ত্রিসভার একই বৈঠকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী-২০২৬’-এরও অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোকে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন নেওয়া হয়। এসব সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাব তৈরির জন্য পরে একটি সচিব কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই নতুন জাতীয় বেতন স্কেলের কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন সচিব বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে নতুন পে-স্কেলের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানাবেন।

নতুন বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি কর্মচারীদের জীবনমান এবং বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামোর প্রয়োজনীয়তাও বিবেচনায় নেওয়া হয়েছে।

নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি বেতন-ভাতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক সুবিধাতেও এর প্রভাব পড়বে। তবে এসব সুবিধা কীভাবে এবং কোন কাঠামোয় বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com